“আনন্দমঠ” (ঋষি অরবিন্দকৃত “বন্দে মাতরম্” সংগীতর ইংরাজী অনুবাদ সহ)। সন্ন্যাসী বিদ্রোহের পটভুমিতে লেখা। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় কল্পনায় ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম আধ্যায়। উল্লেখ্য ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্যপূর্ণ এবং ভারতের প্রথম জাতিয় সংগীত (National Anthem) “বন্দে মাতরম্” গানটি এই উপন্যাসেরই অংশ। এই উপন্যাসটি ১৮৮০-১৮৮২ সালে বঙ্গদর্শণে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জুন ২৭, ১৮৩৮- এপ্রিল ৮, ১৮৯৪) উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন।